চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামীলীগ নেতা ও সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সেলিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) বেলা ১২টায় বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদন্ডী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম উদ্দিন সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সরল এলাকার মৃত আহমদ ছফার ছেলে। তিনি বর্তমানে সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। রামদাসহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. শরীফ বলেন, সেলিম উদ্দিন সরল ইউনিয়নের বাসিন্দা হলেও কোকদন্ডী গ্রামে আত্মগোপনে থাকেন। ৫ আগস্টের পরবর্তী সময়ে একাধিক মামলা দায়ের হওয়ার পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। […]