টেকনাফে বিজিবির প্রশিক্ষিত বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টায় বাহারছড়া ইউনিয়নের সদর দরগারছড়া এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার বাসিন্দার মৃত শেখ আহমদের ছেলে। টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে বাহারছড়া ইউনিয়নের […]