চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমরের লাশ সুরতহাল এবং ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার উপস্থিতিতে এ কার্য সম্পাদন করা হয়েছে। মরদেহ উত্তোলনে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ও বোয়ালখালী থানা পুলিশ সহযোগিতা করেন। এসময় শহীদ ওমরের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মৃত্যুর ১০ মাস ২০ দিন পর ওমরের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। […]