প্রথম স্ত্রীর কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ আদায় করার জন্য নিজেই অপহরণের নাটক সাজানো হাটহাজারীর মো. আবু হানিফকে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। আবু হানিফ চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মৃত ইউসুফের ছেলে। পারিবারিক কলহের কারণে দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে নিজের অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন তিনি। উদ্ধারের পর হানিফকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, […]