দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী পটিয়ায় বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা কাচারি পুকুর পাড় এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্ধোধন পরবর্তী নলান্ধা, পাচুরিয়া এলাকায় জনসংযোগ করেন এবং মাজার জেয়ারত করেন। এসময় শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, গত ১৫ বছর ধরে পটিয়ার মানুষ অত্যাচার নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছে। এবার সময় এসেছে তাদের হাত থেকে পটিয়ার মানুষকে বাঁচাবার। এবারের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন হবে সুষ্ঠু […]