খাগড়াছড়ির রামগড় উপজেলার সালদা নতুন পাড়া এলাকায় বজ্রপাতে বিশু লক্ষ্মী ত্রিপুরা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত বিশু লক্ষ্মী ত্রিপুরা রামগড় উপজেলাধীন ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে বিকট শব্দ হচ্ছিল। সন্ধা ৫টার দিকে তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য […]