দক্ষিণপশ্চিম বঙ্গপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ এ তথ্য জানান। তিনি জানান, গভীর নিম্নচাপটি আজ সাইক্লোনে রূপ নিতে পারে। তবে এটি অত শক্তিশালী সাইক্লোন নয়। সাইক্লোনে রূপ নিয়ে এটি ভারতের তামিলনাড়ুর দিকে ঘুরে যাবে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে, শুক্র ও শনিবার সামান্য বৃষ্টি হতে […]