কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ তায়ালার কাছে নিজের আমলের হিসাব দিতে হবে। কারো হিসাব কঠিন হবে, কেউ সহজেই হিসাবের কাঠগড়া পার হয়ে যাবে। কিয়ামতের দিন হিসাব সহজ হবে মুমিনদের। আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং তাদের সহজ হিসাব নিয়ে জান্নাতের সুসংবাদ দান করা হবে। তারা তাদের পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে। তার হিসেব নেয়ার ব্যাপারে কড়াকড়ি করা হবে না। তাকে জিজ্ঞেস করা হবে না, অমুক অমুক কাজ তুমি কেন করেছিলে? ওইসব কাজ করার ব্যাপারে তোমার কাছে কি কি অজুহাত আছে? […]