বর্তমান বিশ্ব ভয়াবহ নৈতিক সংকটে নিপতিত। যার প্রভূত প্রভাব মানবজীবনকে অস্থির করে তুলছে। ফলশ্রুতিতে হিংসার আগুন মানবিক সত্তাকে অঙ্গারে পরিণত করছে। যার দরুণ সন্তাস, সংকট, অসুস্থ প্রতিযোগিতা এবং নৈতিকতার অবক্ষয় সামগ্রিক জীবনে সংকটের ইন্ধন যোগাচ্ছে। যার থেকে পরিত্রাণের দাওয়াই একমাত্র নিহিত রয়েছে আধ্যাত্মিক এবং এর ধারক-বাহকগণের অনুসৃত জীবনধারায়। মুশকিল কোশা, হাযত রাওয়া, হযরত শাহজাহান শাহ্ (রহ.) হচ্ছেন সেই আলোর সারথিদের একজন, যার জীবনাদর্শে রয়েছে মানুষের ইহজাগতিক ও পারলৌকিক জীবনের মুক্তির সঠিক বার্তা। এ জনপদের জাতি-বর্ণ-নির্বিশেষে সবাই তাঁর মাজার জিয়ারত করেন […]