পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবারের সঙ্গে কাঁচামরিচ ও সালাদ না দেওয়ায় বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুলাই) উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন, মো. জিসান (১০), মতি হাওলাদার (৭০), সালেহা বেগম (৭০), ফিরোজ হাওলাদার (১৮), মালেক হাওলাদার (৪০), মো. রফিক মিয়া, মো. মিজান, খালেক হাওলাদার ও মো. হাছিব (৯)। বাকিদের […]