নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে নিয়োগ দিয়েছেন সরকার। রবিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ জুলাই অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত তিন বছর মেয়াদে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ২৪ জুলাই অবসরে যাবেন এবং নতুন নৌবাহিনী প্রধান তার স্থলাভিষিক্ত হবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নব নিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল […]