চলতি বছর ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পাচ্ছে দুটি সরকারি দপ্তর ও প্রশাসনের ২৮ জন কর্মকর্তা। ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে আগামী ৩১ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে মনোনীতদের জানিয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক দেওয়া শুরু করে সরকার। গত বছর থেকে এই পদকের নাম বদলে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক করা […]