আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। ২০০৮ সালের ২৮ জুলাই ‘বিশ্ব হেপাটাইটিস এলায়েন্স’ বিশ্ববাসীকে সচেতন করতে প্রথমবার হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয়। এরপর থেকে প্রতিবছর ২৮ জুলাই দিবসটি পালন করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১১ সালে দিবসটির স্বীকৃতি দেয়। হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কারক নোবেল বিজয়ী আমেরিকান চিকিৎসক প্রফেসর ব্লম বার্গ এর জন্ম তারিখকে সম্মান জানিয়ে এই দিনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। হেপাটাইটিস দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ‘আমরা আর অপেক্ষা করছি না’ […]