মাংসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দেশের রেস্তোরাঁগুলোতে মাংস বিক্রি কমে গেছে উল্লেখ করে গরু, ছাগল ও পোল্ট্রি মুরগির মাংস আমদানির অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। শনিবার (৫ আগস্ট) রাজধানীর পুলিশ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, সাম্প্রতিককালে মাছ, মাংস, ডিম, আলু, পেঁয়াজসহ বেশিরভাগ পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি। চড়া দ্রব্যমূল্য উসকে দিচ্ছে মূল্যস্ফীতিকে। মূল্যস্ফীতির কষাঘাতে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। গত কয়েক […]