ভারত থেকে আমদানির অনুমতি পাওয়ার প্রথম দিনেই সাড়ে ৭ টন কাঁচামরিচ এসেছে। ফলে বাজারে কমতে পারে কাঁচামরিচের দাম। সোমবার (২৬ জুন) হিলি স্থলবন্দরের মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভারত থেকে সাড়ে ৭ টন কাঁচামরিচ নিয়ে একটি ট্রাক ইতোমধ্যে প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। প্রায় ১০ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানি করা হচ্ছে। যার ফলে দেশের বাজারে কমতে পারে দাম। গত বছরের ২৪ […]