কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে। বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তবে টিকিট বিক্রি করা হচ্ছে না। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে […]