দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৪ জন মারা গেলেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৯ হাজার ৭৯০ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪৬০ জন ঢাকার। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৮ হাজার ২৮ জন। তাদের মধ্যে ঢাকার ৩৯ হাজার ৯১১ […]