কোনো কানেক্টিং ফ্লাইটে নয়, ঢাকা থেকে সরাসরি জাপানের নারিতায় ৬ ঘণ্টায় নামা যাবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এই রুটে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। থাই এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক, মালয়েশিয়ান এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ এই রুটে চলাচলকারী সংস্থাগুলোর ফ্লাইটে বাংলাদেশ-জাপানের মধ্যে যাতায়াতে ট্রানজিটসহ সময় লাগে ১২ থেকে ১৫ ঘণ্টা, অনেক ক্ষেত্রে এরচেয়েও বেশি। সেই তুলনায় বিমানের এই ফ্লাইটটি অর্ধেকেরও কম সময়ে পৌঁছে দেবে যাত্রীদের। ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট হওয়ায় ট্রানজিটের বিষয়টিও থাকবে না। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল […]