আওয়ামী লীগ দেশে-বিদেশে বন্ধুহীন নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকাসহ আশপাশের সাংগঠনিক জেলার নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা বন্ধুহীন নই। আমরা দেশেও বন্ধুহীন নই, বিদেশেও না। মার্কিন ভিসানীতি ও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের বলেন, মন খারাপ করবেন না। কে কী দিল এসব নিয়ে বঙ্গবন্ধুকন্যা মাথা ঘামান না। বিএনপি গুজব ছড়াচ্ছে […]