হরমুজ প্রণালি দিয়ে আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব জাহাজ হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এ প্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল এসব জাহাজ চলাচলে অনুমতি দেয়। […]