ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বুধবার (২২ এপ্রিল) স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৫৪.৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ বেড়ে ৪,৭৭২.৬০ ডলারে উঠেছে। খবর রয়টার্স। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়াবেন। নির্ধারিত সময় […]