একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে সেরেনা হোটেলে যান। সেখানে তিনি ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে […]