একমাস প্রতীক্ষার পর অবশেষে বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর এলাকার আবুল মহসিন তারেকের মরদেহ দেশে আনা হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, আজ ৩ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় গালফ এয়ারের ফ্লাইট নং জিএফ-২২৫০ যোগে বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে। ইতোমধ্যে সকাল ৯টায় পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বৌবাজার এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারেকের স্বজন মোশাররফ হোসেন জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া […]