অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরের টারম্যাকে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি উড়োজাহাজ। শেষ মুহূর্তে উভয় উড়োজাহাজ থামানো সম্ভব হলেও এতে একজন কেবিন ক্রু আহত হয়েছেন এবং কাতার এয়ারওয়েজের উড়োজাহাজের সামনের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সিডনি বিমানবন্দরের টারম্যাকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। ঘটনাটি তদন্ত করছে সংস্থাটি। সংস্থাটি জানিয়েছে, জেটস্টারের একটি এ৩২০ উড়োজাহাজ কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ফ্লাইট ক্রুরা একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজকে খুব কাছে দেখতে পান। […]