নেপালের হিমলুং শৃঙ্গের বেস ক্যাম্পে তুষারধসে অন্তত ১৫ জন নেপালি পর্বতারোহী সহকারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে চাপা পড়া লাশ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে নতুন করে আটটি লাশ উদ্ধার করেন। গত রবিবার ভোরে ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিলিং পর্বতের বেস ক্যাম্পে তুষারধসটি আঘাত হানে। এ ঘটনায় একজন অভিযাত্রীকর্মী এখনও নিখোঁজ রয়েছেন। তাকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি […]