ওমরাহ নিয়ে নতুন সুখবর দিলেন সৌদি আরব। ওই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে। নতুন এই ভিসার মাধ্যমে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করা যাবে। তবে মোট অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন। সোমবার (২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নতুন ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে […]