পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত এই আদেশ প্রদান করেন বলে নিশ্চিত করেছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দীর্ঘদিন ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে দল ও পরিবারের তোলা উদ্বেগের মুখে আদালতের এই সিদ্ধান্ত এল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বে গড়ে ওঠা ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বন্দি রয়েছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুতির পর তার বিরুদ্ধে একাধিক […]