আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চল। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে আঘাত হেনেছে এই ভূমিকম্প। জার্মানির ভুতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজি জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতে আরও বলা হয়েছে, নতুন এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফ্লোরেস অঞ্চলটি ইন্দোনেশিয়ার পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশের অন্তর্ভুক্ত। এ অঞ্চল ৮টি রিজেন্সি (স্থানীয় সরকার ইউনিট) রয়েছে। গত ১৫ আগস্ট শনিবার […]