অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার লাশ পাওয়া গেছে। তাদের নিজ বাসা নিউ মেক্সিকোর সান্তা ফের বাসায় তাদের লাশ মিলেছে। সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে। বিবিসি লিখেছে, হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর; তার স্ত্রী আরাকাওয়ার বয়স ছিল ৬৩ বছর। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। […]