সংঘাত চলাকালে ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ জন ‘ভাড়াটে’ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল। জনসাধারণের তথ্য ও গোয়েন্দা অভিযানের ভিত্তিতে তাদের শনাক্ত ও গ্রেফতার করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগে স্বীকার করেছে যে তারা ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইরানে তাদের গুপ্তচরদের মাধ্যমে হামলার প্রস্তুতি নিয়েছিল। এই অভিযানে ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ […]