বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। অবশ্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার (৬ আগস্ট) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, সহিংস বিক্ষোভের মধ্যে প্রতিবেশী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এছাড়া ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্রিফ করেছেন। মোদি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা সে বিষয়ে এখনও কোন কথা নেই। […]