২০৩০ সালের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ৪০ শতাংশ বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশগুলোর প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেয় সংস্থাটির দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দপ্তর (ইউএনডিআরআর)। জলবায়ু পরিবর্তনের জেরে বিভিন্ন দেশে দেখা দিয়েছে আবহাওয়ার ব্যাপক রদবদল। চলতি বছর এই পরিবর্তন যেন মারাত্মক আকার ধারণ করেছে। অতিরিক্ত গরম, তীব্র শীত, টর্নেডো, জলোচ্ছাস, […]