ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পতি সব মান-অভিমান ভুলে ফের একত্রিত হলেন। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিললো এই জুটির। টিএম ফিল্মস পরীমনি ও রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি। সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের বেশ […]