কয়েকদিন আগে আটক করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে। তিনি স্বৈরাচারি সরকার শেখ হাসিনার আমলের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী ছিলেন। তাকে গ্রেপ্তার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষের অনেকে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্বশুর আসাদুজ্জামান নূরের পাশে থাকার কথা জানিয়েছেন পুত্রবধূ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজলী শেহরিন ইসলাম। ফেসবুকে কাজলী শেহরিন ইসলাম লিখেছেন, ‘আমি সাধারণত সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয়ে তেমন কিছু লিখি না। কিন্তু আমরা তো জানি, ব্যক্তিগত বিষয়টা রাজনৈতিক। আমরা ভালো করেই […]