১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে পাস করেও লিখিত পরীক্ষা দেননি ১ লাখ ৩১ হাজার প্রার্থী। শুক্রবার (১২ জুলাই) স্কুলপর্যায় এবং শনিবার (১৩ জুলাই) কলেজপর্যায়ের পরীক্ষায় তারা অনুপস্থিত ছিলেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, শুক্র ও শনিবার দেশের ৮টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন স্কুলপর্যায় ও স্কুল-২ পর্যায়ের এবং দ্বিতীয় দিন কলেজপর্যায়ের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। দু’দিনে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট প্রার্থী (প্রিলিতে উত্তীর্ণ) ছিলেন চার লাখ ৭৯ হাজার ৮৩ জন। তাদের […]