সমন্বয়কদের মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একজন সমন্বয়ক ও চার সহ-সমন্বয়ক। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিক পদত্যাগ করেন। পদত্যাগকারীরা হলেন- সমন্বয়ক সুমাইয়া শিকদার এবং চারজন সহ-সমন্বয়ক আল মাসনূন, ধ্রুব বড়ুয়া, ঈশা দে ও সাইদ্যুজামান রেদোয়ান। লিখিত বক্তব্যে সহ সমন্বয়ক আল মাসনূন বলেন, বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন ঘটালেও পরবর্তীতে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা […]