পশুর দাম বেড়ে যাওয়ায় একা কোরবানি দেওয়া বেশ জটিল হয়ে উঠেছে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্য। আবার শহুরে জীবনে কয়েকজন মিলে ভাগে কোরবানি দেয়াও কঠিন। ঠিকঠাক অংশীদার মেলানো, পশু কেনা, রক্ষণাবেক্ষণ, কোরবানির মাংস ব্যবস্থাপনা-সবকিছু বড় মুশকিলের কাজ শহরের বাসায়। এমন কোরবানি দাতাদের জন্য সুখবর নিয়ে এসেছে নগরীর বেশ কয়েকটি এগ্রো ফার্ম। তাদের প্রদর্শনী স্টলে গিয়ে গরু পছন্দের পর কেবল ভাগের টাকা জমা দিলেই জবাই থেকে শুরু করে সব প্রক্রিয়া শেষে মাংস কোরবানি দাতার বাসায় পৌঁছে দেবে এসব এগ্রো ফার্ম। এ […]