চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জি.টি.সি প্রপার্টিজের এমডি মোহাম্মদ মোরশেদ প্রকাশ মোরশেদ বিল্লাহকে দেড় বছরের কারাদণ্ড এবং ১৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর)  চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফ উদ্দিন শুনানি শেষে এ রায় দেন । মামলায় অপরাপর ৫ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জিয়া হাবীব আহসান পূর্বকোণকে এসব বিষয় নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মোরশেদ প্রকাশ মোরশেদ বিল্লাহ ফটিকছড়ির ধর্মপুর আজাদী বাজারের বিল্লাল মাঝির বাড়ি এলাকার আবুল খায়েরের পুত্র। […]

২ অক্টোবর, ২০২৩ ২২:০২