দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক এবং দি পূর্বকোণ লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ১৫ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। প্রায় ২৪ বছর দুরারোগ্য ব্যাধির সাথে লড়াই করে চিরবিদায় নেন তিনি। মরহুম তসমিলউদ্দিন চৌধুরী ১৯৫৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। আধুনিক সংবাদপত্র দৈনিক পূর্বকোণ পৃথিকৃৎ ও চট্টলদরদীখ্যাত মরহুম ইউসুফ চৌধুরী ও মরহুমা জোহরা বেগম চৌধুরীর জ্যেষ্ঠপুত্র তসলিমউদ্দিন চিন্তা ও মননে ছিলেন চৌধুরী সেন্ট মেরিস ও সেন্ট প্লাসিডস স্কুল শিক্ষার প্রাথমিক পর্ব সমাপ্ত করেন। […]