চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে গত ৩০ দিনে ১ লাখ ৭১ হাজার ১৩৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে করে টোল আদায় হয়েছে ৪ কোটি দুই লাখ ৩৮ হাজার ৫০ টাকা। মঙ্গলবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) তানভীর রিফা। তিনি জানান, গত ২৮ অক্টোবর টানেল উদ্বোধন হয়। এরপর ২৯ অক্টোবর ভোর ৬টা থেকে টানেল দিয়ে যান চলাচল শুরু হয়। তখন থেকে আজ (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত […]