বাংলাদেশ বিমান সিলেট ও চট্টগ্রামে হ্যাঙ্গার, ইঞ্জিনিয়ারিং ও ক্যাটারিং সহায়তায় আঞ্চলিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। বর্তমানে বিমানের দূরপাল্লার ওয়াইড বডি বিমানগুলো ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামে নগরগুলোকে দূরবর্তী আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত করতে স্বল্পদূরত্বে ফ্লাইট পরিচালনা করে ইঞ্জিন সাইকেল নষ্ট করছে বলে এ উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শফিউল আজিম রাজধানীতে এভিয়েশন সাংবাদিকদের সঙ্গে এক ইন্টারেক্টিভ অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন। আজিম বলেন, বিমান রাজধানীর পূর্বাচল এলাকায় দশ বিঘা জমিতে একটি অত্যাধুনিক ফ্লাইট সিম্যুলেটর প্রশিক্ষণ কেন্দ্র […]