আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে আচরণবিধি লঙ্ঘনের বেশি অভিযোগ জমা পড়েছে। নির্বাচন কমিশনে জমা পড়া অভিযোগ বিশ্লেষণ করে দেখা যায়, প্রচারে বাধা, ক্যাম্প ও গাড়ি ভাঙচুর, ভয়-ভীতি দেখানো অভিযোগ বেশি। এমনকি ভোটে মাঠের সন্ত্রাসীদের ব্যবহারের অভিযোগও জমা পড়েছে ইসিতে। চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থী হচ্ছেন ১২৫ জন। এরমধ্যে ১২টি আসনে আওয়ামী লীগ ও জোট প্রার্থীদের বিরুদ্ধে দলের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। মিরসরাই, সন্দ্বীপ, পটিয়া, সাতকানিয়া, […]