ব্যাপক চাহিদা থাকার পরও শেষ পর্যন্ত চট্টগ্রাম থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে ওমানের জাতীয় বিমান সংস্থা ‘ওমান এয়ার’। গতকাল (শুক্রবার) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটির শেষ ফ্লাইট ছেড়ে যায়। শুক্রবার রাত সাড়ে নয়টায় ২৪০ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে ওমান এয়ারের শেষ ফ্লাইটি। যার কারণে আজকের পর চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহন বন্ধ থাকবে এয়ারলাইন্সটির। এর আগে চলতি বছরের পহেলা জানুয়ারি চট্টগ্রাম থেকে ফ্লাইট গুটিয়ে নেয় কুয়েতভিত্তিক এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ। এ নিয়ে মাত্র দু’মাসের ব্যবধানে চট্টগ্রাম থেকে দুটি আন্তর্জাতিক এয়ারলাইন্স […]