প্রাইভেটকার ভাঙচুর করার অভিযোগে থানায় মামলা করতে গিয়ে ইমরান হোসেন বাবলু (২৯) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা। গ্রেপ্তার ইমরান হোসেন বাবলু কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া (৬ নম্বর ওয়ার্ড) আবদুল মোনাফ বাড়ির রেজাউল করিমের ছেলে। বাবলুর অপর নাম সৈয়দ মোহাম্মদ ইমরান। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের আলী হোসেন এলাকায় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। […]