চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার জামালের দোকান এলাকায় জমিনের পাশে একটি জঙ্গল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। নিহত আবু তাহের ভূঁইয়া উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকাল এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি স্থানীয় মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। নিহতের ভাতিজা (ভাইয়ের ছেলে) মেহেদী হাছান জানান, তার […]