যে সময়ে তরুণরা বিভিন্ন ডিভাইসে ডুবে থাকে, ফেসবুক এক্সসহ বিভিন্ন সামাজিক সাইট স্ক্রলে মত্ত, ঠিক সেই সময়ে উজ্জ্বল ব্যতিক্রম সালেহ উদ্দিন সাব্বির। বয়সের সেই উত্তাল সময়ে ৩০ পারা পবিত্র কোরআন শরীফ স্বহস্তে লিখে অনন্য নজির সৃষ্টি করলেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফাযিল ১ম বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সালেহ উদ্দিন (সাব্বির)। রাঙ্গুনিয়ার পূর্বকোদালা রাইখালী গ্রামে পিতা শেখ মুহাম্মদ জসিম উদ্দিন এবং মাতা গুলবাহার বেগমের ঘরে জন্মগ্রহণ করেন সাব্বির। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট সাব্বির। সাব্বিরের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি রাঙ্গুনিয়া […]