নতুন টেন্ডারের মাধ্যমে ১২টি কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় ছাড়ার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের আদেশ অনুযায়ী টেন্ডার কার্যক্রম আপাতত স্থগিত করার কথা জানিয়েছেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় ছাড়ার লক্ষ্যে ঠিকাদার নিয়োগের জন্য আহ্বান করা দরপত্র হাইকোর্টের আদেশে আপাতত স্থগিত করা হলো। নতুন করে এ […]