চট্টগ্রামের পরিকল্পিত সম্প্রসারণের আপাতত আর বিকল্প নাই। এই শহরের প্রায় ৮০ ভাগ জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাই মূল শহরের বাইরে গিয়ে, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, হাটহাজারী, রাউজানসহ নগরীর আশপাশের উপজেলাগুলোকে মাস্টারপ্ল্যানের আওতায় এনে সেখানে পরিকল্পিতভাবে আবাসিক এলাকা, শিল্প এলাকা, বিনোদনকেন্দ্রের মাধ্যমে তা সাজিয়ে তোলার উদ্যোগ নিতে হবে। এটা ছাড়া আগামীর জনসংখ্যার চাপ যদি শহরের মধ্যে পড়ে, তাহলে চট্টগ্রাম আর বসবাসের যোগ্য থাকবে না। আজ বিশ্ব নগর দিবস উপলক্ষ্যে দৈনিক পূর্বকোণের সাথে একান্ত সাক্ষাৎকারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক বোর্ড […]