চট্টগ্রাম আদালতের মূল ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের নিচে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বটি হাতে থাকা সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম রিপন দাস (২৭)। তিনি নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার মৃদুল দাসের ছেলে। তিনি পেশায় ফার্মেসির কর্মচারী। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, গ্রেপ্তার রিপনকে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে নীল রঙের গেঞ্জি […]