চট্টগ্রামে ছুটির দিনসহ সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগর এলাকায় শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। শুক্রবার (৪ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস হিউম্যান হেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বুধবার (২ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কনফারেন্স হলে চট্টগ্রাম মহানগর […]